IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা ও মহালয়া উৎসব

মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা ও মহালয়া উৎসব

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে সকল মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় নিয়ে শুক্রবার দিনব্যাপী নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা ও দেবীর আগমনী (মহালয়া) উৎসবের আয়োজন করা হয়।

রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ মাতৃপুজার আয়োজন করেন বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ মহাদেবপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

উপজেলা পূজা উদযাপন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু।

এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি ও সাবেক শিক্ষক মাতৃ প্রসাদ, সাধারণ সম্পাদক অমিয় কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুশুম ব্যানার্জী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউজ্জামান বদি, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক বিশ্বনাথ অথিকারী গোপাল।

সনাতন বিদ্যাপীঠের পরিচালক অমিত কুমার মন্ডল জয়ের পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মায়েদের পূজা, দেবী দূর্গার আগমনী নৃত্য, রাবন বধ, রুদ্রা নৃত্যানুষ্ঠান, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন ইত্যাদি।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৩ শতাধিক সনাতন ধর্মীয় সন্তান তাদের জীবন্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পূজা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news