IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> নগর-গ্রাম >> জন্ম ও মৃত্যু নিবন্ধণে জেলার দ্বিতীয় স্থানে হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

জন্ম ও মৃত্যু নিবন্ধণে জেলার দ্বিতীয় স্থানে হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ কাজে দ্রুত ও সহজে ভোগান্তি ছাড়াই সবচেয়ে বেশি মানুষের মাঝে এই সেবা পৌছে দেওয়ায় সিরাজগঞ্জ জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন রায়গঞ্জের হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ।

গত শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু ও সচিব রেজাউল করিম এর হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান কর্তৃক সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রায়গঞ্জের হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রম বেগবান করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন। এছাড়াও চেয়ারম্যান নিজে বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃত্যু নিবন্ধণের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণী-পেশার মানুষকে উৎসাহিত করেন।

এরই ফলশ্রুতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে তারা জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন। এদিকে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।

এই শ্রেষ্ঠত্ব পাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর সাথে কথা হলে তিনি বলেন, ইউনিয়নের বাসিন্দাদের খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধণ সনদ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই ছিলো সেটা হলো কিভাবে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে সহজভাবে ভোগান্তি ছাড়াই সেবা পৌঁছে দেওয়া যায়। আর এ কারণেই আজ হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news