IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সেনাবাহিনী-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

সেনাবাহিনী-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : রাঙ্গামাটির দুল্লাছড়ি এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জেএসএস সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটির দুল্লাছড়ি এলাকায় সোমবার জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসীরা কাপ্তাই লেকে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করছে এমন তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহলদল ওই এলাকায় যায়। টহল পরিচালনাকালে একটি নৌকা থেকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে দেখতে পায় নিরাপত্তা বাহিনীর টহল দল। এ সময় টহলদল সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে টহল দলের সদস্যরাও পাল্টা গুলি করে।

নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করে সেখানে বিল্টন চাকমা নামে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। নৌকাটি থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আইএসপিআর আরো জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সদস্য এবং রাঙ্গামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া সদস্যদের আটকের জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31