IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানেরলটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহতের ঘটনায় রেলক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১২টার দিকে রেলওয়ে হিলির ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে তিনজন গেটম্যান পালাক্রমে দায়িত্ব পালন করেন। শনিবার সকাল ৭টার দিকে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় নয়ন মিয়া রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলায় নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। ৮ ঘণ্টা পর বিকাল ৩টায় রেলপথ সচল হয়। ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকার শরিফুল ইসলামের ছেলে আবদুল লতিফ (২৭), হিচমি গ্রামের মানিকের ছেলে রমজান (২৩), জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লার নিশি মণ্ডলের ছেলে রেজাউর করিম রেজা ওরফে তরুণ (২৭), পাঁচবিবি উপজেলার পাটাবুকা জিয়ার মোড় এলাকার সিরাজউদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৫৫), আটাপাড়া গ্রামের মোশারফ হোসেন মঞ্জুর ছেলে মঞ্জুরুল নাসিম (২৮), আটুল গ্রামের ডা. আলতাফ হোসেনের ছেলে সরোয়ার হোসেন বাবু (২৮) ও আরিফুর রহমান রাব্বি (২৪), ক্ষেতলাল উপজেলার ইটাখোলার মোংলার ছেলে সুমন (৩৪), আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু (৩৪), টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়ার শুকুর মণ্ডলের ছেলে জুলহাস উদ্দিন (৬১), নওগাঁর রানীনগর উপজেলার বিজয়াকান্দী গ্রামের গোড়া মিয়ার ছেলে বাবলু (২৫), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহীপাড়া গ্রামের সমতুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, বিকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728