IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপটিক ট্যাংকে শিশুর লাশ

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপটিক ট্যাংকে শিশুর লাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : হাসপাতালের সেপটিক ট্যাংকে শিশুর লাশ, সিসি ক্যামেরায় অপরাধী শনাক্তের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের তিন দিন পর রোহান নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে ওই শিশুটির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

নিহত রোহান পৌর এলাকার মসজিদপাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান যুগান্তরকে জানান, গত ৩১ ডিসেম্বর বিকালে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। এর পরই রোহানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে। শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহ হয় যে, অজ্ঞাত একজন যুবক শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে।

এতে পুলিশের ধারণা হয় যে, হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড এ বিষয়ে কিছুই জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে নিয়ে আসা ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ছাড়া হাসপাতালের ভেতরে শিশুটিকে নিয়ে ভিক্ষা করতেও দেখা গেছে। তাকে গ্রেফতার করা গেলেই এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীরও খোঁজ চলছে।

সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে, শিশুটিকে কোলে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা এবং হাসপাতাল এলাকায় ঘুরে বেড়াচ্ছে এক যুবক। একপর্যায়ে ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পেছনে মর্গের সামনে দিয়ে সেপটিক ট্যাংকের দিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই যুবক শিশুটি ছাড়া একাই দৌড়ে ফিরে আসছে।

এদিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31