ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শিল্প ও বনিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রহনপুর বাজার বেগম কাচারি প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।
বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মুশা মার্চেন্ট, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, জাকির হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে বর্তমান সভাপতি মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত বর্তমান কমিটিকে আগামী ৩ বছরের জন্য পুনরায় দায়িত্ব দেয়া হয়।


