ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ড) ধারা, টিএসপি সারের কৃত্রিম সংকটের নামে গুজব সৃষ্টির অপরাধে এক ডিলারের বিশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ নতুন চৌপথী নামক স্থানে সোনালী বানিজ্য বিতাণের স্বত্তাধিকারী অভিযুক্ত মনিরুজ্জামান সোহাগের বিরুদ্ধে টিএসপি সারের কৃত্রিম সংকট তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোনাববর হোসেন অর্থদন্ড করেন।
ভুক্তভোগীগণ সাংবাদিকদের জানান, স্বৈরশাসক আমলের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান ছেলে সার গোডাউনে মজুদ রেখে সংকটের নামে এলাকায় গুজব সৃষ্টি করছে। নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করেন।


