IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> অসময়ে গড়াই নদীপাড়ে আকস্মিক ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার

অসময়ে গড়াই নদীপাড়ে আকস্মিক ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার

ধূমকেতু প্রতিবেদক,শাহীন আলম লিটন, কুষ্টিয়া : অসময়ে গড়াই নদীর তীরে আকস্মিক ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত নদীপাড় ধসে পড়ায় বসতবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

‘তোমারে চাচা চলে গেছে সেই মেলা দিন। এহেনে ৩০ বছর ধরে এখানে বাস করছি।

কিন্তু আগে কখনো এমন ভাঙন দেখিনি। কিছুক্ষণ পর পরই পাড় ধপাস করে পড়ছে- কখন যে ঘরখানা ভেঙে যায় সেই ভয়ে আছি। ’-আক্ষেপ করে কথাগুলো বলেন তেবাড়িয়া এলাকার মৃত সেকেন্দার আলীর স্ত্রী মদিনা খাতুন (৬২)। তার ভাষ্য, নদীর পানি কমতে শুরু করলেও এবার নদীর মাঝখানে চর জেগেছে।

ফলে মূল স্রোত পাড় ঘেঁষে প্রবাহিত হচ্ছে এবং এতে পাড় ভেঙে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর কূল ঘেঁষেই কুমারখালী পৌরসভা ও উপজেলা শহরের অবস্থান। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়ার শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে ৯ নম্বর ওয়ার্ডের আগ্রাকুণ্ডা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই। এ অংশেই ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে প্রায় ৩০ বিঘা ফসলি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে হুমকিতে পড়েছে আরও অন্তত ৫০ বিঘা কৃষিজমি ও প্রায় ৩০০ পরিবারের বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর পাউবো নদী শাসনের কথা বললেও গত চার-পাঁচ বছরে তেবাড়িয়া-আগ্রাকুণ্ডা এলাকায় কোনো কার্যক্রম হয়নি।

ফলে নদীর মাঝে চর জেগে উঠে পাড়ঘেঁষা স্রোতের সৃষ্টি হয়েছে এবং ভাঙন তীব্র হয়েছে। সরেজমিনে দেখা যায়, তেবাড়িয়া শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে আগ্রাকুণ্ডা এলাকার কৃষক ছেইমান শেখের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীপাড় ক্রমাগত ধসে পড়ছে। নদী থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি সিসি ঢালাই সড়ক রয়েছে, যার পাশেই কয়েক শত কাঁচা-পাকা ঘরবাড়ি। বাড়ির পেছনের জমিতে সরিষা, ভুট্টা, তিল, পেঁয়াজসহ নানা ফসল চাষ করা হয়েছে। নদীর মাঝখানে চর জেগে ওঠায় কিনারা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পাড় ধসে পড়ছে।

আগ্রাকুণ্ডা গ্রামের কৃষক ছেইমান শেখ বলেন, বহু বছর পর এমন ভাঙন দেখা দিয়েছে। ফসলসহ প্রায় ৩০ বিঘা জমি নদীতে চলে গেছে। এখন বসতবাড়ি নিয়েও দুশ্চিন্তায় আছি। সরকারি লোকজন এলাকা পরিদর্শন করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তেবাড়িয়া গ্রামের চা বিক্রেতা সমীর চাকী বলেন, নদী শুকিয়ে মাঝখানে চর পড়েছে। ফলে পাড় ঘেঁষে স্রোত বইছে এবং কাঁচা-পাকা ঘরবাড়ি, সড়ক, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে পড়েছে। তিনি দ্রুত পাকা বাঁধ নির্মাণের দাবি জানান। তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোশাররফ হোসেন বলেন, নদীপাড়ে ২২ শতাংশ জমিতে হাইব্রিড ঘাসের চাষ রয়েছে। ভাঙন ঘাসের জমির কাছাকাছি চলে এসেছে। স্থায়ী সমাধানে দ্রুত বাঁধ নির্মাণ প্রয়োজন।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম জানান, বর্তমানে ভাঙন রোধ বা বাঁধ নির্মাণের জন্য কোনো বরাদ্দ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ভাঙনের বিষয়টি অবগত হয়েছেন। পাউবোর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31