ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সহযোগীতায় শুক্রবার থানা প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম পিপিএম(বার), সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব এক বক্তব্যে পুলিশ সুপার পোরশা থানার সকল কর্মকর্তা এবং ফোর্সকে এলাকার জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে তৎপরতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#



