IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বটগাছ এখন মৃত্যু ফাঁদ

বটগাছ এখন মৃত্যু ফাঁদ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : একটি বটগাছ, একটি মৃত্যু ফাঁদ। নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের পৈলানপুর মোড়। রাজবাড়ী-খড়িবাড়ী পাকা রাস্তায় পৈলানপুর মোড়ে রাস্তার ধারে পোকা খাওয়া একটি বটগাছ কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে রয়েছে একটি ছোট স্টল। গ্রামের সাধারণ মানুষ অবসর সময়ে সেই স্টলে বসে চা পান করেন আর সময় কাটান। পোকা খাওয়া ঐ বটগাছটি ভেঙ্গে যে কোন মুর্হুতে ঘটতে পারে দূর্ঘটনা।

কথা হয় স্টলের মালিক পৈলানপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক সন্টুর সাথে। তিনি বলেন, আমি ভয় নিয়ে স্টল চালাই। বটগাছটি ভেঙ্গে যে কোন মূর্হুতে বড় রকমের দূর্ঘটনা ঘটতে পারে। আমি প্রায় ৬ মাস আগে বটগাছটি অপসারনের জন্য উপজেলায় আবেদন দিয়েছি। তারা দেখেও গেছে। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করে নাই। গাছটি পোকা খেয়ে দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার ধারে গাছটি থাকায় শুধু আমার স্টলে আসা মানুষের না রাস্তায় যাতায়াতের মানুষের বড় রকমের ক্ষতি হতে পারে। তাই আমি মিডিয়ার মাধ্যমে আবারো জোর দাবী জানাচ্ছি গাছটি অপসারন করে দূর্ঘটনার হাত থেকে আমাদের মুক্তি দিন।

পৈলানপুর গ্রামবাসীর দাবী অবিলম্বে বটগাছটি অপসারন করে আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। তাছাড়া বটগাছ বা তার ডালপালা ভেঙ্গে যে কোন মূর্হুতে আমাদের বড় রকমের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী বলেন, আমার কাছে কোন আবেদন জমা পড়ে নাই। রাস্তা আমাদের হলেও রাস্তার পাশের গাছ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের মালিক উপজেলা নির্বাহী অফিসার স্যার ও সহকারী কমিশনার (ভূমি) স্যারের। তারপরেও উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930