IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

শনিবার (২মে) বেলা ১২টায় বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী নওগাঁ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

সভার শুরুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান স্বাগত বক্তব্যে বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যে বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করাই এই পার্টনার কংগ্রেসের মূল উদ্দেশ্য এবং তার বক্তব্য চালাকালীন সময়ে ‘পার্টনার’ প্রোগ্রামের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তার বক্তব্যে কৃষিকে বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বদলগাছীর মাটি সবচেয়ে উর্বর মাটি। এমন কোন ফসল নাই যা এই মাটিতে ফলে না। কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। উত্তম কৃষি চর্চা করতে হবে।তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই কৃষিতে আরো জোর দিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। এছাড়াও পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার পলাশ উদ্দীন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পার্টনার প্রোগ্রামের আওতাভুক্ত কৃষক-কৃষাণীরা।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন প্রধান অতিথিকে। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news