ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার দুপুরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার মো. গোলাম রাব্বানী, সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. মো. কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জাহিদ হাসান, থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক বরুন মজুমদার প্রমূখ।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। #


