IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধনকুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলাসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পেরগাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানপাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশদ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা

কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র হাতে ইউনিয়ন পরিষদে হামলা, চেয়ার-টেবিল ভাঙচুর এবং ইউপি সচিবকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম দাবি করেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজ এবং ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নজরুল ইসলাম হামলার নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ, ভিজিএফের চালের কার্ডের একটি অংশ স্থানীয় জামায়াত নেতাদের দিতে চাওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের কার্ড ভাগাভাগি নিয়ে কয়েক দিন ধরেই স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিক বৈঠকের পরও সমাধান না হওয়ায় মঙ্গলবার ইউনিয়ন পরিষদে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র নিয়ে পরিষদ কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। এতে পরিষদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিএনপি নেতা আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজসহ কয়েকজন রামদা হাতে ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকীর দিকে তেড়ে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে বৈঠক চলাকালে কয়েকজনকে চেয়ারম্যানের দিকে তেড়ে আসতে দেখা যায়। সেখানে যুবদল নেতা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে ইউনিয়নে ৬০০টি ভিজিএফ কার্ড বরাদ্দ এসেছে। স্থানীয় বিএনপি নেতারা সব কার্ড নিজেদের মধ্যে ভাগ করে নিতে চেয়েছিলেন। যেহেতু স্থানীয় সংসদ সদস্য জামায়াতের নেতা, তাই তাদের প্রতিনিধিদের জন্য ১০০টি কার্ড রাখতে বলেছিলাম। এ নিয়েই বিরোধের সূত্রপাত।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষদ থেকে চলে যাওয়ার পর বিএনপি নেতা আনিস মণ্ডল, কনিজ, নজরুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে এসে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সচিবকে মারধর করে।’

তবে এ ঘটনায় প্রশাসনের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন চেয়ারম্যান। তিনি জানান, আপাতত মামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি।

ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকী বলেন, ‘মোট ৬১৬টি ভিজিএফ কার্ড এসেছে। বিএনপি নেতারা সাড়ে ৪০০ কার্ড দাবি করেছিলেন। তাঁদের দেড় শ কার্ড নিতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা জামায়াতকে কোনো কার্ড দিতে রাজি ছিলেন না। একপর্যায়ে আমার গলায় অস্ত্র ঠেকানো হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনিসুজ্জামান বলেন, ‘ঘটনা সত্য। ভিজিএফের কার্ড নিয়েই এ ঘটনা ঘটেছে।’

তবে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রামের এক যুবকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগে আমরা কথা বলতে গিয়েছিলাম।’

সিসিটিভি ফুটেজে তাঁর হাতে রামদা দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অন্য একজনের হাত থেকে রামদা কেড়ে নিয়েছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ শাহিদুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ইউএনওকে তাৎক্ষণিকভাবে যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930