IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পোরশা উপজেলা শাখার সভাপতি আসফাকুল আসেকিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রইচ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সংস্থার নির্বাহী সভাপতি মাযহারুল হক, সহসভাপতি মোজাহারুল হক শাহ্, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আরোয়ার হোসেন মিল্টন। ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চয়ালী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে, তা বুকে ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের সংক্ষিপ্ত অথচ কার্যকর মিলনমেলা শিক্ষকদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। আয়োজক শিক্ষকগণকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।

এতে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল বাসার, আসাদুজ্জামান সহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31