IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর: নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের উদ্বোধন, অসুস্থ্য ব্যক্তি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব মো: রেজাউল ইসলাম রেজু।

এদিন কর্মসূচির প্রথমেই উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের আধুনিকায়ক কাজ ও নতুন করে নির্মাণ করা স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এমপির পরিদর্শন কক্ষে উপজেলার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্য পাঁচ পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত উপজেলার আটজন অসুস্থ্য ব্যক্তির মাঝে ১০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক এএইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন প্রতিটি মানুষ নিজেদের কথা এমপিকে জানাতে যেন ঘুরতে না হয় এবং সরকার প্রতিটি সরকারি সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দ্বোরগড়ায় সহজেই পৌছে দিতেই উপজেলা পর্যায়ে স্থানীয় এমপিদের পরিদর্শন কক্ষ স্থাপন করা হচ্ছে। প্রতিটি উপজেলায় স্থানীয় এমপিরা নির্দিষ্ট দিনে অফিস করবেন যেদিন ওই উপজেলার সকল শ্রেণিপেশার মানুষ স্থানীয় এমপির সাক্ষাত লাভের মাধ্যমে তাদের সকল সমস্যার কথা জানাতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930