IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

পোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ-০১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসীরা। সোমবার সন্ধায় সংশ্লিষ্ট গ্রামবাসীদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোদাচ্ছের রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা,শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তফিজুর রহমান এলাকা ও জনগণের উন্নয়নে বিএনপি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা এলাকার সার্বিক সুষম উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে আয়োজক ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ