IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

আগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

ধূমকেতু প্রতিবেদক,হারুন-উর-রশীদ,ফুলবাড়ী : ২৬ আগস্ট, দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের দুই দশক। ২০০৬ সালের এই দিনে কয়লাখনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

সেদিন দুপুর ২টার দিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যরা বাধা দেন। আন্দোলনকারীরা সেই বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ ও বিডিআর মিছিলে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়।

এ ঘটনায় গুলিতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী। পরে ক্ষুব্ধ জনতা ফুলবাড়ীতে অবস্থিত এশিয়া এনার্জির কার্যালয়ে ভাঙচুর চালায়।

ঘটনার পর ৩০ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ছয় দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে আন্দোলনকারীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সেই থেকে প্রতি বছর ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করে আসছেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে প্রতিবছর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এবারও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী বাজার থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের ব্যানারে শোক র‌্যালি বের হওয়ার কথা রয়েছে। র‌্যালিটি ঢাকা মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২০০৬ সালের নিহতদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শপথবাক্য পাঠ করাবেন ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক।

অন্যদিকে সকাল ১১টায় নিমতলা মোড় থেকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শোক র‌্যালি বের হবে। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নিমতলা মোড়ে প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এসব কর্মসূচির কথা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ