ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে’গণতন্ত্র ও উদার মূল্যবোধ বিরোধী অপপ্রচার এবং তা মোকাবিলার উপায়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে মোকাবিলার উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সহ আরো অন্যন্যর উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচাররোধে সকলকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।তিনি আরো বলেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে।
সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



