ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী সারাদেশে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ নং :সয়দাবাদ ইউনিয়নের
:চর সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান -২০২৬” উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী।
উল্লেখ্য ঃ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়েও প্রচার চালানো হবে।
বিশেষ করে বাসাবাড়ি কিংবা আশপাশে যাতে কোনো ধরনের পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কারণ জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাস প্রতি শনিবার দেশব্যাপী এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



