IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ছিনতাইকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৭

কুষ্টিয়ায় ছিনতাইকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৭

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ডিম বোঝায় শ্যালো ইঞ্জিন চালিক আগলামন (স্থানীয় যান) ছিনতাই চক্রের মুল হোতাসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চড় ঘোস্তা এলাকার আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে ট্রাক চালক লিটন ব্যাপারী (২০), বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গুটিয়া এলাকার মৃত মহব্বত আলীর ছেলে ওয়াহিদ আলম (৩৮), মাগুরা সদর উপজেলার রাওতলা এলাকার হাফিজার বিশ্বাসের ছেলে সাইদুল ইসলাম (৩৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর কারিগর এলাকার ইজাব আলীর ছেলে শুকনাল ওরফে শুকুর আলী (২৫), বাবুলচারা এলাকার আব্দুল ওহাব খাঁনের ছেলে আরাফাত হোসেন (১৯), বাশের বাঁধা এলাকার আপাল প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৯), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে ওসমান গণি (৩০)।

কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গত ৩১ জানুয়ারি, ২০২১ তারিখ রাত সাড়ে তিনটার সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবাহী শ্যালো ইঞ্জিন চালিক আগলামন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নয় মাইল এলাকা থেকে ডিমসহ ছিনতাই হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় পেনাল কোর্ডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ২৮, তারিখঃ ৩১/০১/২০২১। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকের ড্রাইভার লিটন ব্যপারীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ঐ চক্রের মোট ৭জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে বাঁকিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরো বলেন, ময়মনসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গলগন্ড গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ছিনতাই হওয়া গাড়ীটি উদ্ধার করা হয়েছে। সেইসাথে ঐ চক্রটি দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধ করে আসছিলো।

মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ্ধ করা হবে। আসামীদের মধ্যে ১জন স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেওয়ার কথা রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31