IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

মহাদেবপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকীর হোসেন নওগাঁর মহাদেবপুরে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন।

এদিন তিনি সরেজমিনে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া মহাদেবপুর উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় নির্মিত ১৬টি বাড়িতে গিয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন। তাদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন। একান্তে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন।

ইউএনও জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে। উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার এলাকায় ১৩টি ও এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাট সংলগ্ন এলাকায় ৫টি বাড়ি নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া হয়েছে। তারা সেখানে এখন বসবাস করছেন। প্রতিটি বাড়িতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২টি শোবার ঘর, ১টি রান্না ঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও ১টি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দেয়া হয়েছে।

গত ২৩ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি হস্তান্তর কার্যকক্রমের উদ্বোধন করেন। এরপর ইউএনও উপকারভোগিদের মাঝে এসব ঘরের মালিকানা দলিল, ডিসিআর ও খারিজ সংক্রান্ত নথি হস্তান্তর করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31