IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> নগর-গ্রাম >> বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বর সেজে বউ আনতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল নিমাই চন্দ্র মন্ডল (২৮) নামে এক যুবকের। তবে বর সাজার আগেই বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর সেজে শ্বশুরবাড়ি যাওয়ার পরিবর্তে তাকে কারাগারে যেতে হয়েছে।

সোমবার দুপুরে নিমাই চন্দ্র মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৮ ফেব্রæয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের ঘোষপাড়া মোড়ের নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার ডাঃ ক্ষেমচাঁদ মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ফাজিলপুর (ব্রাক অফিসের মোড়) এলাকার জনৈক দিপক চন্দ্র মন্ডলের কলেজ পড়–য়া কন্যার সাথে নিমাই চন্দ্র মন্ডল প্রায় আড়াই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভনে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপর মেয়েটি নিমাই চন্দ্র মন্ডলকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তা প্রত্যাখান করে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়ের পরিবার বিষয়টি জানার পর ছেলের পরিবারকে জানালে গরীব হওয়ার কারণে ছেলের পরিবার নানা তালবাহানা করে ছেলেকে অন্যত্র বিয়ের দেয়ার সিদ্ধান্ত নেন।

একপর্যায়ে কয়েকদিন আগে ওই তরুণী জানতে পারেন নিমাই চন্দ্র মন্ডল অন্যত্র বিয়ে করছেন। পরে রোববার মহাদেবপুর থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ করেন। রোববার নিমাই চন্দ্র মন্ডলের গায়ে হলুদ ও রাতেই তার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ জানান, অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় নিমাই চন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করে প্রেমিকাকে ধর্ষণের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news