IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টের
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে “ক্যারিয়ার প্রোসপেক্টস এন্ড চ্যালেঞ্জস অব ইইই ফর অ্যাটেইনিং এসডিজিস’ শীর্ষক ওয়েবিনার

বাউয়েটে “ক্যারিয়ার প্রোসপেক্টস এন্ড চ্যালেঞ্জস অব ইইই ফর অ্যাটেইনিং এসডিজিস’ শীর্ষক ওয়েবিনার

ধূমকেতু প্রতিবেদক : গত ৯ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সন্ধ্যা সাতটায় ফেইসবুক লাইভে “ক্যারিয়ার প্রোসপেক্টস এন্ড চ্যালেঞ্জস অব ইইই ফর অ্যাটেইনিং এসডিজিস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ঘোড়াশাল পাওয়ার স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এছাড়া বাউয়েটের ইইই বিভাগের প্রাক্তন শিক্ষক- ডেস্কো এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিয়াস সাহা এবং নেস্কো এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

ওয়েবিনারে বক্তাগণ বলেন, ‘শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি অর্জনের আগেই তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিজে ক্যারিয়ার সচেতন হওয়ার সাথে সাথে দেশকে টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে প্রকোশলীদের ভূমিকা রাখতে হবে।’ এছাড়াও উক্ত সেমিনারে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত কোম্পানিগুলোতে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের চাকুরির ব্যাপক পরিসর ও চাকরির পরীক্ষায় আশানুরূপ সফলতা অর্জনের উপাসমূহ বিশদভাবে উপস্থাপন করা হয়।

ইইই বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় উক্ত ওয়েবিনারের সভাপতিত্ব করেন, বিভাগীয় প্রধান প্রফেসর এএম রেজাউল করিম তালুকদার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31