IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়’মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধকন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী আজপ্রধানমন্ত্রীর উপহার পেলেন বড়গাছির টুলিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে এল আরও এক জাহাজ‘জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই’তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধারসিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া’চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নুরুল ইসলাম বুলবুল এমপিকর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তরসিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যানচাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুরাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬, শুভ উদ্বোধনমেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সকালে হতাশার স্ট্যাটাস, সন্ধ্যায় আত্মহত্যা

সকালে হতাশার স্ট্যাটাস, সন্ধ্যায় আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় হতাশার কথা তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। চাওয়া-পাওয়া ও হতাশার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার সকালে স্ট্যাটাস দেন ইমরান আহমেদ। সন্ধ্যায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে ঘরের দরজা ভেঙে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমরান আহমেদ ছিলেন চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যান্ডবিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজি নাসির উদ্দিনের বড় ছেলে।

জানা গেছে, বুধবার সকালে ইমরান আহমেদ (৩৮) নিজের ফেসবুক আইডিতে হতাশাব্যঞ্জক একটি স্ট্যাটাস দেন।

পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘এগুলো আমি কেন লিখছি জানি না। জীবনে আসলে অনেক কিছুই শেখার বাকি, যখন চারিদিকে অন্ধকার নেমে আসে তখন আমাদের মনে হয় এক টুকরো ছোট্ট আলো হলে হয়তো চালিয়ে নিতে পারতাম। আবার যখন অনেক আলো থাকে তখন মনে হয় এতো আলো কেন! একটু অন্ধকার হলেই ভালো হতো!

কিছু মানুষ আছে যাদের হাজারো আঘাত করলে মনে কষ্ট পায় না, অথচ ছোট্ট কোনো কষ্ট তার মনটাকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। মানুষের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে সে খুব ভালোবাসে, সেটা তার পার্সোনালিটি অথবা ইগো। এটা মানুষ ভেদে নির্ভর করে কে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে।

পার্সোনালি আমার কাছে ইগোর থেকে পার্সোনালিটিটা বেশি মূল্যবান। এই জায়গাটায় আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারি না। প্রত্যেকটা মানুষ দোষ-গুণের তৈরি। মানুষের মধ্যে যে শুধু দোষই থাকবে বা গুণই থাকবে তা কিন্তু নয়। যেমন শুধু খাঁটি সোনা দিয়ে গহনা তৈরি করা সম্ভব না, তাতে খাদ মেশানোর প্রয়োজন হয়। তেমনি প্রতিটা মানুষের মধ্যেই দোষ এবং গুণ দুটোই বিরাজমান।

কিছু সময় আসে যখন মানুষ তার নিজের ভালো-মন্দের কথা কাউকে শেয়ার করতে পারে না, আবার শেয়ার করলেও তাদের বোঝানো সম্ভব হয় না। ওই সময়টাই ওই মানুষটার মধ্যে যে অসহায়ত্ব বোধ হয় সেটা আমার মনে হয় পৃথিবীর কোনো ভাষা দিয়ে কাউকে বোঝানো সম্ভব না। একমাত্র মৃত্যুর মিছিলে শামিল হলে বোঝানো সম্ভব হয়।’

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ডা. আউলিয়ার রহমান বলেন, একটি মাধ্যমে খবর পেয়ে ইমরান আহমেদের বাড়িতে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান আহমেদকে মৃত ঘোষণা করি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সঠিক জানি না।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ইমরান আহমেদের ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, পরকীয়ার আসক্তি ও বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ইমরান। এ ঘটনায় নিহত ইমরানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031