IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> নগর-গ্রাম >> প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়া বাঁশতলা এলাকার এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিক দুইজনকে এবং শনিবার (২৭ মার্চ) সকালে আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোবহান হাওলাদারের সাথে একই এলাকার রোকা মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোবহান হাওলাদার (৬৫) ও তার ছেলে ইয়াছিন হাওলাদার (৪০), ফারুক হাওলাদার (৩৮) এবং জামাই খোকন শেখ (৩২) শুক্রবার রাতে অতর্কিত হামলা চালায়। এতে রোকা মিয়ার (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪০), ভাই হালিম (৪০), ভাইপো কামরুল (৩৫) ও ভাইয়ের ছেলে কামরুলের স্ত্রী কুলসুম বেগম (২৫) ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহতের স্বজনরা তাদের উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রোকা মিয়া ও হালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহানা মোরশেদ বলেন, আহতদের মধ্যে দুইজনকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত রোকা মিয়ার বড় ভাই জলিল বলেন, ‘এলাকায় সোবহানের বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া সোবহানের ছেলে ফারুক ও জামাই খোকনের বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতারও অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারা এখন সুন্দরবন ছেড়ে লোকালয়ের বাড়ী ঘরে ডাকাতি করছে। ভয়ে তাদেরকে কেউ কিছু বলতে পারেনা।

এ বিষয়ে সোবহান হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে শুক্রবার উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে, এতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31