IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন, আটক ১

ধামইরহাটে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন, আটক ১

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা মোস্তফা (৩২) খুন হয়েছে। এ ঘটনায় খুনি রাজু হোসেন (২১) আটক করেছে থানা পুলিশ। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বতাহেরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

ভিকটিম মোস্তফার আপন ভাই মামনুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নেশা করার কথা রাজু’র বাবা এনামুল হক টিটুকে জানানোয় বাবা এনামুল হক রাজুকে বকা দিলে ০৯ এপ্রিল সকাল ৮ টার দিকে রাজু প্রতিবেশী চাচা মোস্তফার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এ সময় মোস্তফাকে দেখতে পেয়ে রাজু চড়াও হয় এবং মারপিট শুরু করে, এক পর্যায়ে রাজু হোসেন ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে মোস্তফাকে ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে মোস্তফা গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা জখমী মোস্তফাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় মোস্তফা মারা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে থানা পুলিশ খুনি রাজু হোসেনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মুমিন জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই মামনুল হক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31