IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় পুলিশের মেহমানদারী ছিন্নমূলদের নিয়ে ইফতার

পত্নীতলায় পুলিশের মেহমানদারী ছিন্নমূলদের নিয়ে ইফতার

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের আয়োজনে ওসি শামসুল আলম শাহ্ এর নেতৃত্বে ছিন্নমূল মানুষেদের সাথে ইফতারি করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ এপ্রিল) নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর মসজিদ এলাকায় রাস্তার উপরে প্রায় ৩ শ ছিন্নমূল মানুষের সাথে এক কাতারে বসে ইফতার করেন তারা।

এবার পহেলা রোজা থেকেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ কারনে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ২৪ ঘন্টা থাকছে পুলিশ মোতায়েন। ওইসব পুলিশ সদস্যদেরকে নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

রোজাদার পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসেই ইফতার করছেন। সেখানেই চলছে মেহমানদারী। পণ্যবাহী গাড়িচালক, পথচারী, নৈশ্য প্রহরী, ছিন্নমূল মানুষকে সাথে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও প্রাণবন্ত মেহমানদারী ইফতারীতে খুশি সাধারণ মানুষ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়তই অপরিচিত কিছু রোজাদার মেহমানের সাথে ইফতার করছি। কেউ কাউকে চিনি না, অথচ একসাথে ইফতার করছি। এতে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে মেলবন্ধন তৈরী হচ্ছে।

পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সুধিজনরা। লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31