IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচল, অতিষ্ট জনজীবন

বদলগাছীতে মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচল, অতিষ্ট জনজীবন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সরকারি নীতিমালা উপেক্ষা করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউন আদেশকে তোয়াক্কা না করে মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া চলাচলের কারণে কয়েকটি গ্রামের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বেপরোয়া ট্রাক্টর ধুলিবালি উড়ে জনস্বাস্থ্য হুমকীর মুখে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার রহিমপুর হতে তাজপুর সংযোগ সড়কের মেঠোপথে ১ মিনিট দাঁড়িয়ে ১ জন ট্রাক্টর চালকের নাম ও মালিকের নাম-ঠিকানা জানতে চাইলে নিমিষেই আগে পিছে আরো ৫ থেকে ৬টি মাটিবাহী ট্রাক্টর এসে জমা হয়।

ঐ ট্রাক্টর ড্রাইভার সুমন জানায়, তিনি ট্রাক্টর মালিক মিঠুনের ড্রাইভার। পথেই ট্রাক্টর মালিক মিঠুন এর সংগে দেখা হয়। লকডাউন উপেক্ষা করে বেপরোয়ভাবে তাদের ট্রাক্টর রাস্তা ঘাটে চলছে জানতে চাইলে ট্রাক্টর মালিক মিঠুন বলেন, আমার কোন ট্রাক্টর নেই। অবশ্য তার সাথে থাকা শিশু কন্যা বললেন আব্বা মিথ্যা কথা বলছে, আমাদের ট্রাক্টর আছে।

তথ্য সংগ্রহকালে উপস্থিত আরো ৫/৬ টি মাটিবাহী ট্রাক্টর মালিক কিসামত পাঁচঘরিয়া গ্রামের মিলন। মিলনের সাথে মোবাইল ফোনে কথা বললে মিলন পাল্টা প্রশ্ন করেন যে, আমাদের বিরূদ্ধে কে অভিযোগ করেছেন তার নাম বলেন।

তিনি আরো বলেন, সরকার আমাকে জন্ম দেয়নি জন্ম দিয়েছে আল্লাহ। তাই সরকার কখন কি নিয়ম-নীতিমালা করছে তাতে আমার কিছু যায় আসে না। আমার ৪টি ট্রাক্টর আছে। মাটি কেনাবেচা ব্যবসা আমার থাকবেই।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন গ্রামবাসী বলেন, আপনারা ঘুরে ঘুরে এলাকার পরিস্থিতিটা দেখুন তাহলে দেখতে পারবেন রহিমপুর, পাকুরিয়া, কিসামত পাঁচঘরিয়া, তাজপুর, কসবা, পুকুরপার গ্রামসহ আশপাশের লোকজন বাড়ী ঘরের জানালা দরজা খুলে রাখতে পারে না। রাস্তা ঘাটে বের হওয়া যায় না। বেপরোয়া মাটিবাহী ট্রাক্টরগুলো চলাচলের কারণে মেঘের মতো ধুলি বালি উড়ে। এলাকায় তিন ফসলী জমির উর্বর মাটি, ফসলি জমিতে পুকুর খনন, এমনকি ডোবা নালার মাটি গভীরভাবে খনন করে মাটি কেনা বেচার জমজমাট ব্যবসা চলছে। তারা না মানে লকডাউন, না মানে সরকারের কোন নীতিমালা। মাটি কেনাবেচার সিন্ডিকেট নেতারা যেন এই এলাকার রাজা।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন, মাটি বাহি ট্রাক্টরগুলো বেপরোয়া চলাচলের কারণে এলাকার রাস্তা ঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31