IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টের
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে আরজেএফ সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার

নন্দীগ্রামে আরজেএফ সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে হত্যা চেষ্টা মামলায় আরজেএফ উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কামরুল হাসানের সাথে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম জুয়েলের বিরোধ চলছিলো।

এমতাবস্থায় ২২ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১০ টায় আমিনুল ইসলাম জুয়েল তার দলবল নিয়ে বর্ষণ গ্রামে গিয়ে রফিকুল ইসলাম ও কামরুল হাসানের সাথে কথা কাটাকাটি শুরু করে। এর এক পর্যায়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এতে রফিকুল ইসলাম, কামরুল হাসান এবং তাদের মা বিলকিস বেগম, চাচি আয়লা বেগম ও ভাতিজা রজব আলী গুরুতর আহত হয়। তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আমিনুল ইসলাম জুয়েল আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি চাকু উদ্ধার করে।

এই ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। সে মামলায় আমিনুল ইসলাম জুয়েলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় আরজেএফ উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম জুয়েলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে ২২ এপ্রিল রাতে থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে মামলার আরেক আসামি আরজেএফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদকে গ্রেপ্তার করে।

শুক্রবার ২৩ এপ্রিল থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31