IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> ম্যাজিস্ট্রেট পরিচয়ে তরুণীকে ধর্ষণ

ম্যাজিস্ট্রেট পরিচয়ে তরুণীকে ধর্ষণ

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিজিত ঘোষ (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার রাতে নগরীর ফিরিঙ্গিবাজার থেকে তরুণীর মামলার ভিত্তিতে প্রতারক অভিজিত ঘোষকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। মামলার অপর আসামি অভিজিতের বন্ধু সত্যজিত এখনো পলাতক আছেন।

গ্রেপ্তার অভিজিৎ ঘোষ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার আশীষ কুমার ঘোষের ছেলে। সে নগরীর খুলশি এলাকায় অবস্থিত বেসরকারি পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি অভিজিত ফেসবুকের মাধ্যমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়া শিক্ষার্থী সুমনা রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। নিজেকে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে অনার্স সম্পন্ন করে ১২তম ব্যাচের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে উত্তীর্ণ হয়েছেন বলে পরিচয় দেয়। পরে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া আসামি নিজেকে প্রধানমন্ত্রীর একান্ত সচিবের ছেলে বলে পরিচয় দেয়।

ভুক্তভোগী তরুণী জানান, প্রতারক অভিজিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫০ টাকা মূল্যমানের ২ টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জাল স্বাক্ষর করে ও ভুয়া বিবাহের হলফনামা তৈরি করে। আর এভাবেই পর্যায়ক্রমে একাধিকবার নানা প্রলোভনে ধর্ষণ করে। এক পর্যায়ে প্রতারণার বিষয়টি তার বাবা মা জানলে তাকে বাসায় আসতে বলায় সে নানাভাবে প্রতারণার চেষ্টা করে। তাদের মামলার হুমকি দেয়। এই কাজে অভিজিতের বন্ধু সত্যজিত সহযোগিতা করে।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, অভিজিত নামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেটি এই তরুণীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয়ে সম্পর্ক তৈরি করে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়েটি থানায় এসে মামলা করলে ফিরিঙ্গিবাজারের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আসামি অভিজিত সেখানে তার মাসির বাসায় থাকতো। এই ঘটনায় আরেক আসামি এখনো পলাতক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31