IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তাড়াশে অপহরণ ও বাল্যবিবাহের দায়ে গ্রেপ্তার ২, ভিকটিম উদ্ধার

তাড়াশে অপহরণ ও বাল্যবিবাহের দায়ে গ্রেপ্তার ২, ভিকটিম উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে অপহরণ ও জোরপূর্বক বাল্যবিবাহের দায়ে অপহরণ চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গত সোমবার (১৭ মে) প্রথম প্রহর দেড় টার দিকে আসামীর বাড়ী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঈশ্বরপুর এলাকার কাফি ফকিরের ছেলে জনি (২২) ও মৃত নবীর উদ্দীনের ছেলে কাফি ফকির।

র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত বুধবার ১২ মে তারিখে দিবাগত রাত দেড় টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কুন্দইল এলাকার জাহাংগীর আলমের মেয়ে জোতি খাতুন (১২) তার বাড়ির বাহিরের টয়লেটে যাবার সময় অসাামীরা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে জোতি খাতুনকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মেয়েটির পরিবার অনেক খোজাখুজির পর না পেয়ে ১৬/০৫/২০২১ তারিখে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করে এবং র‌্যাব-১২ এর কাছে অপহরণের অভিযোগ করে।

র‌্যাব-১২ জানায়, অপহরণের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, পিএসসি এবং এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নেতৃত্বে ১৭ মে রাতের প্রথম প্রহর দেড় টার দিকে আসামীর নিজ বাড়ী থেকে ভিকটিম জোতি খাতুন(১২) কে উদ্ধার করে এবং অপহরণ চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে এবং জন্ম তারিখ পরির্বতন করে অসাধু উপায়ে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন মসিন্দা মাঝপাড়া এলাকার কাজী আতিকের সহযোগীতায় মেয়েটিকে বিয়ে করে। উল্লেখ্য, মেয়েটির বয়স জন্ম সনদ অনুযায়ী-০৫/০৬/২০০৯ তারিখ অপরদিকে বিবাহের হলফনামা অনুযায়ী- ০৫/০৬/২০০২ তারিখ যাহা একটি বাল্য বিবাহ। গ্রেপ্তারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31