IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ঈশ্বরদী : দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদ এবং তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদীতে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে গেট চত্বরে বিশাল মান্ববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, দৈনিক সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, দৈনিক অবজারভারের ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক করতোয়ার ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক হাসানুজ্জামান, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বাংলাদেশ পোষ্টের কুটনৈতিক প্রতিবেদক আরিফুল ইসলাম আরিফ, ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বীরু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব সুমার খাঁন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সংস্কৃতি কর্মী অরনী বাবু, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, সমকাল সহৃদ সমাবেশের সভাপতি আর কে বাবু, মানাব সভাপতি মাসুম পারভেজ কল্লোল প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট চত্বর থেকে শুরু হয়ে থানার সামনে হয়ে আবার রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত কর্মসূচীতে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31