IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Home >> নগর-গ্রাম >> ‘পোরশায় সমন্বিত আম বাজার হবে’

‘পোরশায় সমন্বিত আম বাজার হবে’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, পোরশায় সমন্বিত স্থায়ী আম বাজার করতে হবে। তাহলে আমের নায্য মূল্য পাওয়া যাবে। এতে আমচাষীরা যেমন লাভবান হবে তেমন পোরশার আম ব্রান্ড পাবে। বিভিন্ন স্থানে আম বাজার না করতে তিনি পরামর্শ প্রদান করেন। ভবিষ্যত আম বাজারের স্থায়ীত্ব নিয়ে তিনি আম বাজার করার জন্য বলেন। আর যে আম বাজারটি হবে তা হবে পোরশা আম বাজার নামে।

এখানে একক কোন স্থানের নাম না দেওয়ার কথা তিনি বলেন। এসময় তিনি নোচনাহার বাজারের পাশে একটি সরকারি জায়গায় পোরশার আম বাজার করার ঘোষনা দেন এবং সেখানেই আম বাজার উদ্বোধনের ঘোষণা করেন।

উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় এবং স্থানীয় প্রশাসনের আয়োজনে সোমবার ঢাকা নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি মৌসুমে পোরশা উপজেলায় আম সংগ্রহ, সংরক্ষন ও বাজারজাত করনের বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

এতে সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।

এসময় ভিডিও কনফারেন্সে যোগদেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ ও ফখরুদ্দিন আলী আহম্মদ সহ সাংবাদিক, আম ব্যবসায়ী, বাগান মালিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31