ধূমকেতু প্রতিবেদক, পাবনা : স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচীতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, দেশের গার্মেন্টস শিল্প, শপিংমল, যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সব ঠিক চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষাজীবন নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বিভিন্ন অসামাজিক কাজে ঝুঁকে পড়ছে। এমন পরিস্থিতিতে দ্রæত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এছাড়াও দ্রæততম সময়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটকে থাকা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসে সম্পন্ন, চাকুরীর সময়সীমা বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম হাবিবুল্লাহ, রিপন আহমেদ, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আল আমিনসহ অনেকে।


