ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের মাধ্যমে সরকারি উদ্যোগে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নেসকো এর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন শুরু হয়েছে এবং আগামীতে বিক্রিয় ও বিতরণ বিভাগ -১/২ নেসকো, চাঁপাইনবাবগঞ্জে স্মাট স্মাট প্রি পেমেন্ট মিটার স্থাপন নিয়ে জুম মিটিং এর মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদ হারুন এমপি, মহিলা সাংসদ, সংরক্ষিত আসন-৩৩৮ ফেরদৌসী ইসলাম জেসী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধা ও সহ সভাপতি জেলা আওয়ামী লীগ আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়াও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেসকো লি. এর কর্মকর্তা প্রধান প্রকৌশলী, বিতরণ অঞ্চল, নেসকো, রাজশাহী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১/২ রাজশাহী, দিনাজপুর, প্রকল্প পরিচালক, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প বিভাগ-১/২, স্মার্ট প্রি-পেমেন্ট ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


