ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ ১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিবিএ সভপতি গোলাম কাওসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন প্রমূখ।
খেলায় মোট ১১ টি দল অংশগ্রহণ করছে। এবি ইউনিয়ন একাদশ ও দুড়দুড়িয়া ইউনিয়ন একাদশ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে।


