ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট ৩ আসনের সাবেক সাংসদ সদস্য মরহুম আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল এর পুত্র ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য ডা. তানভীর ফেরদৌস সাঈদ এর উদ্যোগে লালমনিরহাটে কর্মহীন মানুষের মাঝে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭মে) সকাল ১১টায় জেলার পৌর সুপার মার্কেট এলাকায় ৫ জন কর্মহীন মানুষের মাঝে ৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, আওয়ামীলীগ নেতা সুজন ইসলাম প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, “মহামারী করোনা ভাইরাসের কারণে লালমনিরহাট শহরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । বিভিন্ন সময় এসব কর্মহীন মানুষেরা আমার কাছে এসে তাদের সমস্যার কথা জানাতো। সেই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য ডা. তানভীর ফেরদৌস সাঈদ ভাইয়ের সহযোগীতায় সুবিধা অনুযায়ী তাদেরকে ধাপে ধাপে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।


