ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হযেছে।
রোববার সকাল ১১টায় পরিষদের হলরুমে ভৌত অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতকে প্রাধান্য দিয়ে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সচীব ছাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাংবাদিক রাজু আহমেদসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা আসনের সদসগণসহ গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


