ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে,এম সাহাবুউদ্দিন, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।


