IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

পত্নীতলায় মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় পরকীয়ার জেরে মারপিটের ঘটনায় মিলন চন্দ্র সরকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মিলন চন্দ্র উপজেলার মামুদপুর উত্তরপাড়া গ্রামের বিরেন চন্দ্রের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মৃত মিলনের ১০ বিঘা জমি পাশের বালুঘা গ্রামের আদিবাসী কৃষক খিতিশ ও বুদু বর্গা চাষ করতো এই সুবাধে মিলন তাদের বাড়িতে যাওয়া আসা করতো, মিলন প্রতিনিয়ত সন্ধার পর যেত এবং এশার আযানের সময় ফিরে যেত। আবার কোন কোন রাত খিতিশের বাড়িতে থেকে যেত সেখানে নেশাও করত( চুয়ানি, রস)। এতে প্রতিবেশীরা সন্দেহ করতো যে মিলন এবং খিতিশের স্ত্রী লিলি মার্ডির সাথে মিলনের অনৈতিক সম্পর্ক আছে। তাই প্রতিবেশীরা খিতিশের পরিবার ও মিলনকে নিষেদ করেছে ওই বাড়ীতে না আসে। নিষেধের পরও গত শনিবার ২৯ মে সন্ধ্যায় আবার মিলন ওই বাড়িতে যায় প্রতিবেশীরা তাকে চলে যেতে বললে কথাকাটা কথাটির এক পর্যায়ে খিতিশের প্রতিবেশিরা মিলন কে দেশীয় লাঠিসোটা ও বটি দিয়ে আঘাত করলে মিলন পরে যায় স্থানীয় ভ্যান চালকের মাধ্যমে এলাকায় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তার বাড়ীতে পৌছে দেন এবং মিলনের স্ত্রীকে বলেন এ্যাক্সিডেন্ট করেছে মিলন।

পরের দিন তার পরিবারের লোক জন তাকে নওগাঁ ইসলামী ক্লিনিকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিযে আসেন। গত ৩০ মে রাতে তার শারিরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন তাকে সকালে নিয়ে যাবে এ অবস্থায় রোববার ৩১ মে ভোর ৫ টায় মৃত হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে মিলন ও লিলির মাঝে কোন পরকিয়া সম্পর্ক থাকতে পারে তদন্তের মাধ্যমে আসল রহস্য জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31