IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুর উপজেলা সাত দিনের সর্বাত্বক বিশেষ লকডাউন

নিয়ামতপুর উপজেলা সাত দিনের সর্বাত্বক বিশেষ লকডাউন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমন আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পুরো উপজেলায় সাত দিনের সর্বাত্বক বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ২ জুন করোনা সন্দেহে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের মৃত নফর মোল্লার ছেলে সোহরাব আলী (৪৮) চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পথে মারা যান।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২ টা ১ মিনিট থেকে পরবর্তী সাতদিন এই বিশেষ লকডাউন বলবত থাকবে। ১৫ টি বিধি নিষেধ আরোপ করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর রশিদ এর স্বাক্ষরিত একটি প্রেস ব্রিফিং-এ এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, সমপ্রতি নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাস সংক্রমন আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। সংক্রমন রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী বৈঠক হয়। সেই বৈঠকে নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্বক বিশেষ লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো জানান, লকডাউন ঘোষিত এলাকায় সকল ধরনের জরুরী পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে। বন্ধ থাকবে এনজিও’র সকল কার্যক্রম, মার্কেট, হোটেল, চা ষ্টল, রেস্তোরা, পশুর হাটসহ অন্যান্য হাট। কাঁচা বাজার উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বসতে পারবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ তাঁর বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রেসব্রিফিংকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া আব্দুল মতিন, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল ইসলাম, এস,এ সাগর, ইমরান ইসলাম, শাকিল আহমেদ, আল মাহমুদ, সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, শাহজাহান সাজু, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, জামিল হোসেন উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর উপজেলায় গত মার্চ মাস থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৭০ জনের, করোনা শনাক্ত হয়েছে ১শ ৬৭ জনের। নমুনা সংগ্রহের বিবেচনায় এ উপজেলায় করোনা শনাক্তের হার ১৫.৬০ শতাংশ, হাসপাতালে ভর্তি রয়েছে ৪জন। ১শ ৬৭ জন করোনা শনাক্তের মধ্যে গত দুই সপ্তাহেই ৬২ জন শনাক্ত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31