ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ডিসকভার ১০০সিসি কালো রংঙ্গের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে পৗর এলাকার বেলঘরিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজমুল হক বাড়ি থেকে জমি দেখার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়।
সে মোটরসাইকেলটি গ্রামের মাদ্রাসায় রেখে জমি দেখতে যায়। ১৫-২০ মিনিট পর ফিরে এসে দেখতে পায় মোটরসাইকেলটি ওইখানে নাই। পরে গ্রামবাসীকে বলার পরে সবাই মিলে খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি আর পায়নি।
মোটরসাইকেলের মালিক নাজমুল হক জানান, কে বা কাহারা শত্রæতামূলক আমার গাড়ীটি চুরি করেছে। আমি থানা পুলিশকে জানিয়েছি।
এ বিষয় জানতে চাইলে থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী বলেন, ঘটনাটি জানার পরে আমরা সেখানে গিয়েছিলাম। মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।


