ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের (ইউনও)’র বাস ভবনের গেট থেকে রোববার সকালে অপ্রক্ত শিশুর লাশ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকাল ১২ টায় সময় এক পথচারী ওই অপ্রক্ত ছেলে শিশুর লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাচ্চা উদ্ধার করে বনপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয় এবং দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি খুবই ন্যাক্করজনক ঘটনা এটা পুলিশ তদন্ত করে বের করবে এবং সে ক্ষেত্রে আমি আমার সর্বাত্মক সহযোগীতা করবো।


