IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধামইরহাট হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর মৃত্যু

ধামইরহাট হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই প্রাণ গেল করোনায় আক্রান্ত এক রোগীর। হাসপাতালে কোভিড পজেটিভ রোগীর মৃত্যুতে জনমনে কিছুটা আতংক সৃষ্টি হতে দেখা গেছে। এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন এলাকার সুধীমহল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, জ্বর, কাশি, উচ্চ রক্তচাপ নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ছাইফুদ্দিন (৭০) ৭ জুন দুপুরে ধামইরহাট হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে এন্টিজেন পরীক্ষায় রোগীর কোভিড পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করে স্বাস্থ্য কমপ্লেক্স। ৮ জুন সকাল ৮ টার সময় রোগীর লোকজন তাকে খাবারও খাওয়ান। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে আকস্মিক ভাবে পড়ে গেলে তাকে বেডে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত জানিয়ে বলেন, ‘কোভিড পজেটিভ রোগী ছাইফুদ্দিন এর ঝুকিপূর্ণ উপস্বর্গসহ করোনা ওয়ার্ডে যথাযথ ভাবে চিকিৎসা সেবা প্রদান চলছিল, এন্টিজেন টেস্টের মাধ্যমে রোগীর করোনা শনাক্ত হয়, তবে বাথরুমে পড়ে স্ট্রোক জনিত কারণেও তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা মাস্ক পড়তে অনীহা দেখা গেছে, যা দুঃখজনক। এখনই সতর্কতা সকলকে বাড়াতে হবে নইলে অনেককে ভোগান্তির মধ্যে পড়তে হবে।’

এদিকে করোনা শনাক্তের জন্য আলাদা স্যাম্পল কালেকশন বুথ না থাকায় হতাশা প্রকাশ করেছেন করোনা পরীক্ষায় সংশ্লিষ্টরা, তবে পর্যাপ্ত পিপি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31