IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়লো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘরের দেয়াল

বদলগাছীতে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়লো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘরের দেয়াল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য নির্মিত দুটি ঘরের দেয়াল। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় দেয়াল দুটি ভেঙে পড়েছে বলে জানা গেছে।

বুধবার উপজেলার সদর ইউনিয়নের জিয়ল গ্রামে সরেজমিনে ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসময় ঘর নির্মাণে ইট, মোটা বালি, বিট বালি ও ভীত খননে শ্রমিকদের পারিশ্রমিকের জন্য টাকা দিতে হয়েছে বলে জানান উপকারভোগীরা।

জানা যায়, ২০২০-২১ অর্থ বছওে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় শেষ পর্যায়ে ৮টি ঘরের বরাদ্দ আসে। এ ৮টি ঘরের মধ্যে দু’টি বরাদ্দ দেয়া হয় জিয়ল গ্রামের মৃত. জগেন্দ্র নাথ পাহানের ছেলে বিকাশ পাহান ও আকাশ পাহানকে।

গ্রাামবাসীরা জানান, ঘর নির্মাণে ১নং ইট ব্যবহারের কথা থাকলেও দেয়া হ”্ছে ৩নং ইট। মসলা তৈরিতে নিম্নমানের স্থানীয় বিট বালুর সঙ্গে সিমেন্টের পরিমাণ দেয়া হচ্ছে কম। ফলে নির্মাণাধীন অবস্থায় ভেঙ্গে পড়ে ঘরের দেয়াল।

আকাশ পাহান বলেন, ঠিকাদার ও মিস্ত্রীরা দু’টি ঘরের জন্য ৮ হাজার ৩নং ইট ও নিম্নমানের বিট বালু আনেন। এছাড়া ২ হাজার ইট ও ১ গাড়ী ভালো মোটা বালু ও ১ গাড়ী বিট বালু আমাদের নিজের অর্থে কিনতে হয়। ঘরের ভিত কাটতে শ্রমিকের খরচ আমাদেরকেই দিতে হয়েছে। নির্মাণে নিম্নমানের সামগ্রী ও সিমেন্ট কম দেয়ায় নির্মাণ শেষ হওয়ার আগেই দেয়াল ভেঙ্গে পড়েছে।

বিকাশ পাহান জানান, পাশের উপজলোর সুমন নামের এক মিস্ত্রি ঘর দুটির নির্মাণ কাজ শুরু করেন। সহযোগী মিস্ত্রি ছিলেন স্থানীয় কৃষ্ণ পাহান।

বিকাশ পাহান ও আকাশ পাহান আরো বলেন, ‘নির্মাণ শেষের আগেই ঘরের দেয়াল ভেঙ্গে পড়ছে। পরে যে ঘর ভেঙ্গে পড়বে না তার কী গ্যারান্টি আছে?’

এ বিষয়ে সুমন মিস্ত্রির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তার সহযোগী স্থানীয় কৃষ্ণ পাহান জানান, ঘর নির্মাণে ৩নং ইট, স্থানীয় বিট বালু, সিমেন্টের ভাগ কম দিয়ে গাঁথুনী করায় দেয়াল ভেঙ্গে গেছে। এছাড়া আকাশ পাহানের ঘরের গাঁথুনী নিম্নমানের সামগ্রী দিয়ে করায় কয়েকদিন আগে তার ঘরের পশ্চিম দেওয়াল হেলে গিয়ে ফাঁটলের সৃষ্টি হয়েছিল। পরে তা মেরামত করা হয় বলে তিনি জানান।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের উপজেলা কমিটির সদস্য সচিব (পিআইও) মাহবুবুর রহমান বলেন, এ ঘর নির্মাণে বরাদ্দের বিষয়ে আমার ুকিছুই জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প সভাপতি আলপনা ইয়াসমিন বলেন, ‘আপনি যা পারেন লিখেন। দুর্নীতি করলে আমিই করছি ,উন্নয়ন করলেও আমিই করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31