ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার (রাষ্ট্রীয় মর্যাদা) প্রদান করা হয়। পরে উপজেলার নওপাড়া গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।


