IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হারিয়ে গেছে বাদুড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হারিয়ে গেছে বাদুড়

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : আগে আম পেঁকে থাকতো গাছে গাছে, বাদুড় খেত গাছের পাঁকা আমগুলি আর পাকা আম গাছ থেকে পড়ে গেলে শিয়াল কুকুর এক সাথে পাশাপাশি মজা করে আম খেত। মধূ মাসে মনে হতো শিয়াল আর কুকুরের মধ্যে কোনই বিরোধ নেই।

গাছে একটা আম পাকলেই ধরে নেওয়া হয় আম পাড়ার সময় হয়ে গেছে। তখনই আম ব্যবসায়ীগন আমগুলি পেড়ে বিভিন্নস্থানে বাজারজাত করতে ব্যস্থতা বেড়ে যায়। কিন্তু এখন আর বটগাছে বা বাঁশ ঝাড়ে বাদুড় ঝুলে না। আম গাছ তলায় শিয়াল কুকুরের সহঅবস্থানও দেখা যায়না। এসবই ঘটতো বড় বড় আম বাগানে রাতের সময়। এখন হারিয়ে গেছে সেই সব মধুর দিনগুলি। ভোলাহাট থেকে হারিয়ে গেছে বাদুড়। আজকাল আর দেখাই যায়না বাদুড়।

গ্রামের এক বয়স্ক মানুষ মুক্তারুল ইসলাম জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাদুড়ের ভুমিকা আছে অনেক।

স্বাস্থ্য বিশেষজ্ঞ সুমন আলী জানান, বাদুর থেকে নিপা ভাইরাস ও করোনা ভাইরাস মানুষের শরীরে এসেছে তাই বাদুর না থাকায় ভাল।

এক সমাজসেবক তাজুল ইসলাম জানান, আমসহ বিভিন্ন ফলে কীটনাশক স্প্রে করায় সে সব ফল খেয়ে ধীরে ধীরে মরে গেছে বাদুড়। ফলে হারিয়ে গেছে এ সব প্রানী।

হায়াত উল্লাহ জানান, শীত মৌসুমে খেজুর গাছে গাছী রস লাগালে গাছে গাছে বাদুড়ের ডানা ঝাপটানো অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়তো। বাদুড় বিলুপ্ত হওয়ায় এখন আর সে সব দৃশ্য উপভোগ করতে পাওয়া যায় না।

ভোলাহাটের বিনোদন প্রেমীক আজিজুল হক জানান, আম পাকার সময়টা জানিয়ে দিত বাদুড়। আম পাকলে বাদুড় খেয়ে গাছের নিচে ফেলে দিতো। বাদুড়ের খেয়ে ফেলা আম খেত ছোট ছোট ছেলে মেয়েরা। এদিকে লিচু গাছে বাদুড় থেকে রক্ষা পেতে জাল দিয়ে ঘেরে ঘন্টা বাজানো হতো। আজ বাদুড় না থাকায় সেদিন শেষ হয়ে গেছে।এখন ভোলাহাটে বরই চাষ করছে। বরই চাষিরা তাদের জমির চারেদিক জাল দিয়ে ঘিরে রাখায় জালে আটকে মারা গেছে অনেক বাদুড়।

এদিকে ভোলাহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ জানান, ভোলাহাটের বিশাল এলাকা জুড়ে আম বাগান রয়েছে। আম বাগানের আমে কীটনাশক ব্যবহার করায় খাদ্য ও বাসস্থানের অভাব দেখা দিয়েছে। ফলে বাদুড় বিলুপ্ত হয়েছে। বাদুড়ের পূর্বের অবস্থান ফিরে পেতে হলে আমসহ বিভিন্ন ফলে কীটনাশক ব্যবহার বন্ধ করলে খাদ্য ও বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা হবে। তখন বাদুড়ের সেই পূর্বের ঐতিহ্য ফিরে আসবে। বাদুড়ের কলোকাকুলি ফিরে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31