ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে বুয়েট অ্যালামনাই এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে তাদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
করোনা দ্বিতীয় টেউয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য উপজেলাসহ গোমস্তাপুর উপজেলায় সংক্রমনের হার বৃদ্ধি পেয়েছে। অনেকে সময় মতো অক্সিজেন না পাওয়ায় শ্বাসকষ্টজনিত রোগীদের কষ্ট আরও বাড়ছে। শহরের আর্থিক ভাবে সামর্থ্যবান রোগীদের চেয়ে গ্রামের দরিদ্র রোগীরা বেশি কষ্ট ভোগ করছে। এরই প্রেক্ষিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ও বুয়েট অ্যালামনাই সৌজন্যে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।
সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাবউদ্দিন ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের নির্দেশে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে তিনটি সিলিন্ডার তুলে দেন সংগঠনটির জীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ, শিক্ষক ও কলামিস্ট মোস্তাক হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ নুসরাত শারমিন, সিনিয়র স্টাফ নার্স (ইনডোর ইনচার্জ) লাইলী বেগম, স্টোর কিপার আশরাফুল ইসলাম, পরিসংখ্যানবিদ মেসবাহুল হক ও সাংবাদিক আল-মামুন বিশ্বাস।


