ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে করোনার সংক্রামণ হার দিন দিন বেড়ে যাওয়ায় মাক্স পরিধান সহ সরকারী যে সকল বিধিনিষেধ রয়েছে তা বাস্তবায়ন করার লক্ষে প্রতিরোধ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে বনপাড়া বাজারের বিভিন্ন মার্কেটে ও উপজেলার বিভিন্নস্থানে বাজারে করোনার সচেতনতা মূলক প্রচার প্রচারণা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রাং এসময় মাস্ক না পরায় কয়েকজন দোকানদার ও পথচারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়। ব্যবসায়ী ও পথচারীদের সরকারি নির্দেশনা মেনে ক্রয়, বিক্রয় ও চলাফেরার নির্দেশনা দেওয়া হয়। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভাকে যে কঠোর বিধি নিষেধের আওতা আনা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা যেনো কঠোর বিধি নিষেধ না আসে সে লক্ষে সরকার কর্তৃক যে আরোপ রয়েছে সেগুলো যথাযথ প্রতিপালনে কাজ করছি।


