ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ২য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেলেন ১১৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার (২০জুন) প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যেমে ঘরগুলোর ফোল্ডার হস্তানন্তর করা হয়।
এই সময় উপজেলা পরিষদ সভা কক্ষে নিবার্হী অফিসার লিটন সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহাকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা অফিস কর্মকর্তা, সাংবাদিক প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলায় ৩৬৫টি ‘‘ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন ১ম পর্যায়ে ১১৪টি পরিবারকে পুনর্বসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে রোববার ১১৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডার হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন করা হয়।
২য় পর্যায়ে উপজেলায় পত্নীতলা ইউনিয়নে ২০টি নিরমইলে ১২টি, দিবরে ০৭টি, আকবরপুরে ৩০টি, কৃষ্ণপুরে ০১টি, পাটিচড়ায় ০৫টি এবং শিহাড়াতে ৪২টি সর্বমোট- ১১৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।


